ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুরে আলোচনায় কালু, বহিষ্কার প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় আ ন ম বজলুর রশিদ

দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর দলে ফেরার আলোচনায় উঠে এসেছে দিনাজপুর জেলা বিএনপি র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু র নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার যে উদ্যোগ নিয়েছে বিএনপি, সেই সম্ভাব্য তালিকায় তার নাম রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।  

প্রকাশিত খবরে বলা হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফেরার তালিকায় সংসদ নির্বাচনে বহিষ্কৃত বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থীসহ শতাধিক নেতার নাম রয়েছে। একই তালিকায় দিনাজপুর জেলা বিএনপি র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আ ন ম বজলুর রশিদের নাম উল্লেখ করা হয়েছে।  

কে এই কালু? তিনি বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের পরিচিত মুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় মনোনয়নের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ওই সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।  

এ বিষয়ে বিএনপি র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।  

এই খবর প্রকাশের পর দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ এলাকায় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকরা ফেরার বিষয়টি নিয়ে আশা প্রকাশ করছেন। একটি পোস্টে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, দিনাজপুরে বিএনপি র নেতৃত্বে কি কালু ফিরছেন?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দিনাজপুরে আলোচনায় কালু, বহিষ্কার প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় আ ন ম বজলুর রশিদ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x