ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

কুমিল্লার লাকসামে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

তিনি বলেন, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও শান্তিশৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পরে আবুল কালাম এমপির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় লাকসাম উপজেলা ৭নং আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালামের নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল একটি মিছিল নিয়ে বিক্ষোভে অংশ নেন।

এ ছাড়া মিছিলে উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x