ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওতে গৃহবধূর আত্ম!হত্যা, ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ

কক্সবাজারের ঈদগাঁওতে ফাঁসিতে ঝুলে এক গৃহিণী আত্মহত্যা করেছেন। ২৩ নভেম্বর সোমবার সকালে ঈদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজ পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

তবে ঘটনার কারণ কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। 

ঈদগাঁও ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরনাহার বেগম ঘটনাস্থল থেকে জানান, ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশনা মতে তিনি ও সাধারণ ওয়ার্ডের মেম্বার আমির হোছন নিহতের বাড়িতে যান। সকালে স্বামী কাজে যাবার পর এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত ইয়াছমিন আক্তার দক্ষিণ মাইজ পাড়ার ইলেকট্রিশিয়ান হামিদুর রহমানের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

খবর পেয়ে ঈদগাঁও থানার ইন্সপেক্টর সোমনাথ বসু নিহতের লাশ থানা হেফাজতে নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় বিএনপি নেতা মোঃ নূরুচছফা  জানান, হামিদুর রহমান একই এলাকার মোঃ হোছনের পুত্র। নিহত মহিলাটির পিতার বাড়ি ইউনিয়নের ভোমরিয়া ঘোনায়। আর নিহতের মেয়েটি স্থানীয় নূরানী মাদ্রাসায় পড়ে।

একই ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল হক ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনাটি শুনেছে বলে জানান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঘটনাস্থলে স্বামীকে পাওয়া যায়নি। নিহতের ময়না তদন্ত করা হবে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি।

এদিকে এলাকার বেশ কিছু সূত্রে জানা গেছে, ঘটনার আগের রাতে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে তর্কাতর্কি হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই বাড়াবাড়ির কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর আত্ম!হত্যা, ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x