ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সুন্দরবনের জেলেদের নিরাপত্তার দাবিতে কয়রায় গ্রীন ভয়েসের প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে গ্রীন ভয়েস, কয়রা উপজেলা শাখা। আজ সোমবার বিকাল ৩টা ১৫ মিনিটে বনের পাশে কয়রা মদিনাবাদ লঞ্চঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ এতে অংশ নেন।

সভাপতি মোঃ বাইজিদ হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, সেপ্টেম্বরের শেষে দুই দিনে ২১ জন জেলে অপহৃত হয়েছেন। গত ১৫ নভেম্বর আবার ১০ জেলেকে অপহরণ করা হয়, নয়জনের মুক্তির জন্য জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তাঁরা আরও বলেন, ৯ নভেম্বর কয়েক শ জেলে ও বাওয়ালি নৌকা নিয়ে নদীতে নেমে ২৪ ঘণ্টা যৌথ টহলের দাবি জানিয়েছেন। তাঁদের এই ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়েই এ কর্মসূচি। 

বক্তারা প্রশ্ন তোলেন, যে জাতি ১৯৪৭ ও ১৯৭১-এ বড় বাধা অতিক্রম করেছে, সেই জাতি কেন সুন্দরবনের দস্যুদের আইনের আওতায় আনতে পারছে না। দস্যুতার মূল কারণ দারিদ্র্য, বিকল্প আয়ের অভাব ও দুর্বল নজরদারি উল্লেখ করে তাঁরা পুনর্বাসন ছাড়া আত্মসমর্পণের নীতির সমালোচনা করেন।

কর্মসূচির দাবিসমূহ:

১. জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা

২. বনদস্যুদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা

৩. ২৪ ঘণ্টা যৌথ টহল চালু করা

৪. আত্মসমর্পণকারীদের কার্যকর পুনর্বাসন

৫. সুন্দরবনকে ভয়মুক্ত করা

কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। দাবি আদায়ে গ্রীন ভয়েস ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে বলে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সুন্দরবনের জেলেদের নিরাপত্তার দাবিতে কয়রায় গ্রীন ভয়েসের প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x