ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীদের নিয়ে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের তিন দিনের ‘বিজনেস কনফারেন্স ২০২৬’ শেষ হয়েছেছবি: ডিবিএল ও ব্রাইট সিরামিকসের সৌজন্যে

ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের তিন দিনের ‘বিজনেস কনফারেন্স ২০২৬’ শেষ হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীরা বিগত দিনের কাজ ও অর্জন নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করেন।

দ্বিতীয় দিনের মূল আয়োজন ছিল বিজনেস কনফারেন্স ও গালা নাইট। এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. সোহেল রানা তালুকদার, গ্রুপের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদারেরা।

সম্মেলনে ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তব্যে উঠে আসে গত বছরের নানা চ্যালেঞ্জ; গ্যাসসংকট, ব্যয়বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ, বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের দ্রুত বদলে যাওয়া পছন্দ। এসব চ্যালেঞ্জের মধ্যেও কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

ডিলার পার্টনারদের অবদান ও তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। এম এ কাদের বলেন, ‘কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাঁদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।’

গালা নাইটে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ডিলারদের অভিজ্ঞতা ও মতামত শোনার জন্য ফিডব্যাক পর্ব ছিল। সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে গালা নাইট শেষ হয়।

তিন দিনের এ আয়োজনে আরও ছিল ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা। শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।

বিষয় : ব্যবসা সিরামিক খাত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x