ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার, সুরক্ষা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও  মামুন অর রশিদ এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিফাত আলমসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শিশু প্রতিনিধিরা শিশু অধিকার, সুরক্ষা, তাদের মতামতের গুরুত্ব, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান শ্রাবণ। 

এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x