ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নতুন উস্কানি না এলে ইরানে হামলা স্থগিত রাখবেন ট্রাম্প

তেহরান কিংবা হুথিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন কোনো উস্কানি না এলে ইরানে হামলা আপাতত স্থগিত রাখবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে জানেন এমন তিন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউ আরব। তাদের মতে, সাম্প্রতিক দিনগুলোতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় নিজের এই অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প।

কাতারভিত্তিক ও লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি এবং যুদ্ধের উত্তেজনা কমিয়ে আনার মধ্যে দোদুল্যমান রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, ইসরায়েলের সঙ্গে জড়িয়ে শুরু হওয়া এই যুদ্ধপরিস্থিতি কীভাবে সমাধান করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর হামলা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। পূর্ণাঙ্গ যুদ্ধে আবার জড়িয়ে না পড়ার জন্য আঞ্চলিক মিত্রদের অনুরোধের প্রতিও তিনি সহানুভূতি দেখিয়েছেন।

গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এটা অবিলম্বে শেষ করে দিতে পারতাম, কিন্তু যে দেশগুলোকে আমি রক্ষা করতে চাইছি, তাদের অনুরোধে আমরা এটা আরেকটু দীর্ঘ পথে, আরেকটু সভ্যভাবে করছি।’

হামলা না চালানোর অনুরোধ মিত্রদের বিষয়টি সম্পর্কে জানের এমন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও আরেক ব্যক্তির মতে, গত দুই সপ্তাহে ফোনে কথা বলার সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতামত জানতে চেয়েছিলেন ট্রাম্প। দুই নেতাই তাকে ইরানে নতুন করে হামলা শুরু না করার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্প তাদের কাউকেই কোনো প্রতিশ্রুতি দেননি।

আলোচনা সম্পর্কে জানেন এমন আরও দুই ব্যক্তির মতে, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনের পর ইরানে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তার। তবে যুবরাজ তাকে এ পরিকল্পনা থেকে বিরত থাকার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে এ বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেও কোনো সাড়া পায়নি সংবাদমাধ্যমটি।

এদিকে ইরান যুদ্ধের প্রভাব শুধু যে মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই তা আগেই স্পষ্ট হয়েছে। সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যেও যুদ্ধটির বিরূপ প্রভাব পড়েছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে রয়টার্স ও ইপসোসের এক জরিপে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, এই যুদ্ধের ব্যয় যুক্তিসংগত নয়। যার ফলস্বরূপ গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে। 

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কংগ্রেসে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হিসেবে যুদ্ধের বিষয়টি উল্লেখ করেছেন।

হামলার সিদ্ধান্ত শুধুই ট্রাম্পের ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান নিয়ে প্রকাশিত তথ্যের বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে নতুন করে হামলা চালানো হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পই হলেন একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী, যার হাতেই সব ক্ষমতা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির পতনের ফলে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন তিনি কী করবেন এবং কখন করবেন।’

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এ বিষয়ে মন্তব্য জানতে অনুরোধ করলেও সাড়া মেলেনি।

সূত্র: দ্য নিউ আরব 

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র হামলা তেহরান হুথি নতুন উস্কানি না এলে স্থগিত রাখবেন ট্রাম্প

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নতুন উস্কানি না এলে ইরানে হামলা স্থগিত রাখবেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x