ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাবাদার তোপ সামলে তানজিদ-হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াই

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বোলিং তোপে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে সেই ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তুলেছেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ফিরিয়ে দেন কাগিসো রাবাদা। গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন তরুণ এই ওপেনার।

এরপর নিজের দ্বিতীয় ওভারে মুমিনুল হককে ফিরিয়ে দেন রাবাদা। টেস্টে প্রত্যাবর্তনের ম্যাচে ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। পরবর্তীতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন প্রোটিয়া পেসার। ফলে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

প্রাথমিক ধাক্কা সামলে এক প্রান্ত আগলে রাখেন তানজিদ হাসান তামিম। তাকে যোগ্য সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। ৭৪ বলে পঞ্চাশ রানের জুটি গড়েন তারা।

দারুণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তানজিদ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার। মাঝের কয়েকটি ইনিংসে বড় রান না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে রানে ফিরলেন তিনি।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে তানজিদ অপরাজিত ছিলেন ৫১ রানে। অন্য প্রান্তে হৃদয়ের সংগ্রহ ছিল ২৩ রান। তাদের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯১ রান, ৩ উইকেটে। ২২ রানে ৩ উইকেট হারানোর পর এই জুটিই দলকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে।

এদিকে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী মাহফিজুল ইসলাম রবিনের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পান তিনি। চলতি জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ৬৭২ রান করেছিলেন এই ওপেনার। তার নামের পাশে ছিল চারটি শতক ও তিনটি অর্ধশতক।

বিষয় : বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা রাবাদা তানজিদ হৃদয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাবাদার তোপ সামলে তানজিদ-হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x