ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি সতর্ক করে বলেছেন, ফ্যাসিবাদ ফিরে এলে আবারও বাধাগ্রস্ত হবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। একই সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

রবিবার সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধ ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার অর্জিত হয়েছে। এসব অর্জন সমুন্নত রাখতে সবাইকে কাজ করতে হবে। ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সেজন্য প্রকাশ্যে ও শক্তভাবে অবস্থান নিতে হবে। অন্যদেরও সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এ কাজ চালিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ফ্যাসিবাদ যদি ফিরে আসে, বা ফ্যাসিবাদ যেই হোক, যদি আসে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার ব্যাহত হবে। যারা এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শহীদ হয়েছেন, তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় তিনি আরও বলেন, চলচ্চিত্র অঙ্গনের নেতাদের দাবিদাওয়াও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়।

বিষয় : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি সতর্ক করে বলেছেন, ফ্যাসিবাদ ফিরে এলে আবারও বাধাগ্রস্ত হবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। একই সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

রবিবার সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধ ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার অর্জিত হয়েছে। এসব অর্জন সমুন্নত রাখতে সবাইকে কাজ করতে হবে। ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সেজন্য প্রকাশ্যে ও শক্তভাবে অবস্থান নিতে হবে। অন্যদেরও সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এ কাজ চালিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ফ্যাসিবাদ যদি ফিরে আসে, বা ফ্যাসিবাদ যেই হোক, যদি আসে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার ব্যাহত হবে। যারা এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শহীদ হয়েছেন, তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় তিনি আরও বলেন, চলচ্চিত্র অঙ্গনের নেতাদের দাবিদাওয়াও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x