ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শিক্ষার মানোন্নয়নে স্থানীয় যুবসমাজদের সাথে নিয়ে কাজ করার আগ্রহ রাকিবুল ইসলামের

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাজার বেতেঙ্গা গ্রামের কৃতিসন্তান ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফাতেমা ট্রান্সপোর্ট এর সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম  শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকার যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠীদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

সম্প্রতি বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা যুব সংঘের আয়োজনে বাড়িবাঙ্গা গ্রামের রেললাইন সংলগ্ন যুব সংঘের অফিসের সামনের মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ফাতেমা ট্রান্সপোর্ট এর সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের সক্রিয় ভূমিকা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোঃ ইদ্রিস আলী, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আবু জাফর, মোঃ মুকুল, মোঃ রকি, মোঃ সাখাওয়াত সিকদার, মোঃ নাজির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও যুবসমাজের প্রতিনিধিরা।

অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, "এখনকার  শিক্ষার্থীরা বইয়ের থেকে মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়েছে। প্রতিটি কোমলমতি শিক্ষার্থীর হাতে এখন স্মার্ট ফোন দেখা যায়। এসব স্মার্টফোনে যেমন ভালো কিছু আছে তেমনি খারাপটাও কম নেই। আপনারা যারা অভিভাবক আছেন তাদের কাছে আমার আহ্বান আপনার সন্তানকে স্মার্টফোনের স্থলে বইয়ের সাথে যেন বেশি সম্পর্ক হয় সেদিকে খেয়াল রাখবেন। সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এলাকাতেও মাদকদ্রব্যের সরাসরি রয়েছে বলে অনেকেই বলে থাকেন। স্কুলগামী শিক্ষার্থীরা যেন মাদকে আসক্ত না হয় প্রতিটি অভিভাবকের সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার ঘরের আজকের শিশুটি আগামী দিনের দেশের ভবিষ্যৎ হবে বলে আমি আশা করি। আপনার সন্তানদের ভালো রাখার জন্য আপনাকেই প্রথম গুরুত্ব দিতে হবে।"

তিনি আরো বলেন, "আমাদের সমাজে বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মেয়েরা নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে অভিভাবকগণ তাদেরকে জোরপূর্বক বিবাহ নামক অভিশাপের দিকে ঠেলে দিচ্ছেন।   

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে স্থানীয় যুবসমাজদের সাথে নিয়ে কাজ করার আগ্রহ রাকিবুল ইসলামের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x