ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনের অপর এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি বাংলাদেশ মিশনে তথ্য সংগ্রহ ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, বিদেশে কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা ও খরচের বিষয়েও সরকার খোঁজখবর নিয়েছে এবং তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিয়েছে।

সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনের অপর এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি বাংলাদেশ মিশনে তথ্য সংগ্রহ ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, বিদেশে কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা ও খরচের বিষয়েও সরকার খোঁজখবর নিয়েছে এবং তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিয়েছে।

সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x