দক্ষ ও পেশাদার সাংবাদিক তৈরির প্রত্যয়ে নতুন প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম দেবীগঞ্জ সংবাদ।
রোববার (১৫ নভেম্বর) দেবীগঞ্জ পৌর সদরের শহীদ সাজু লাইব্রেরির সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন দেবীগঞ্জ সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক সিরাতুল মোস্তাকিম।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও চ্যানেল ওয়ানের পঞ্চগড় জেলা প্রতিনিধি আবু নাঈম এবং আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল।
দিনব্যাপী কর্মশালায় প্রতিনিধিদের সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, মোবাইল সাংবাদিকতা এবং সাংবাদিকতার অন্যান্য বুনিয়াদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক জাকির হোসেন কবির রাজু এবং দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন। পরে তাঁরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
মতামত