নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এদিন নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী ও নবাগত পুলিশ সুপারের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কর্মকালীন সময়ে নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি জেলা পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে, নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে জেলা পুলিশ কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পরবর্তী কর্মজীবনের সফলতা কামনা এবং নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহকে নওগাঁ জেলায় স্বাগত জানানো হয়েছে।
মতামত