ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পঞ্চগড়ে চা চাষীদের মিলনমেলায় উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিতের তাগিদ

পঞ্চগড়ে চা শিল্পের উন্নয়ন, উৎপাদনের গুণগত মান বৃদ্ধি ও চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রত্যয়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে’ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এ আয়োজন করা হয়। সকাল ১০টায় চা চাষীদের নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন।

পরে বেলুন উড়িয়ে সম্মেলন ও মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এ উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ অন্যান্য অতিথি ও চা চাষীরা।

আলোচনায় বক্তারা চায়ের গুণগত মান উন্নয়নে সময়মতো সার প্রয়োগ এবং জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার থেকে বিরত থেকে পরিবেশবান্ধব পদ্ধতিতে চা উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান তাঁরা।

বক্তারা জানান, চা পাতার মান উন্নয়নে হাতে পাতা সংগ্রহের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে পাতা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কৃষকদের ঋণ ও অনুদানের আওতায় চা পাতা সংগ্রহের মেশিন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি চাষীদের দক্ষতা বাড়ানো এবং উৎপাদিত চায়ের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে।

চা পাতা কেনাবেচায় কোনো ধরনের সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়েও প্রশাসনের সহযোগিতায় চাষীদের সতর্ক থাকার কথা জানান বক্তারা।

তবে সম্মেলনে চা চাষীদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সারের সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা দ্রুত এ সংকট নিরসনের দাবি জানান। তাঁদের মতে, সময়মতো সারের সরবরাহ নিশ্চিত করা না গেলে চা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দিনব্যাপী এ সম্মেলনের শেষ পর্বে বিকেলে চা চাষীদের অংশগ্রহণে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট চাষীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং শিল্পের ভবিষ্যৎ উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে চা চাষীদের মিলনমেলায় উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিতের তাগিদ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x