ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোয়ালন্দে ২৪ কেজির কাতলা মাছ বিক্রি হলো ৫৭ হাজার ৬০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। মাছটি ৫৭ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী এক ব্যক্তি। পরিবারের সদস্যদের জন্য মাছটি কিনতে তিনি অনলাইনে যোগাযোগ করেন স্থানীয় মাছ ব্যবসায়ীর সঙ্গে। পরে মাছটি কেটে দূরপাল্লার পরিবহনের মাধ্যমে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার পদ্মা নদীর লঞ্চঘাটের উজানে বাহির চর এলাকায় স্থানীয় জেলে মাহবুবের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জেলে মাহবুব পদ্মা নদীর বাহির চর এলাকায় চাপ জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল টানতে গিয়ে বড় মাছের উপস্থিতি টের পান তিনি। পরে জাল তুলে দেখতে পান, এতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য তিনি উপজেলার ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৪ কেজি।

পরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় কিনে নেন। এরপর মাছটির ভিডিও অনলাইনে প্রকাশ ও যোগাযোগের মাধ্যমে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমান মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত তিনি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘মাছটি কেনার পর ভিডিও পাঠালে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমান তাঁর পরিবারের জন্য মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ রেখে মাছটি তাঁর কাছে বিক্রি করি। সকালেই মাছটি কেটে দূরপাল্লার পরিবহনের মাধ্যমে ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

পদ্মা নদীতে প্রায়ই বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। তবে ২৪ কেজি ওজনের কাতলা মাছটি ঘিরে স্থানীয় মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

গোয়ালন্দে ২৪ কেজির কাতলা মাছ বিক্রি হলো ৫৭ হাজার ৬০০ টাকায়

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x