সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নাসিরনগরে যেন জনস্রোত নেমেছিল। বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে ওঠে পুরো উপজেলা সদর।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে নাসিরনগর কলেজ মোড় চেয়ারম্যান মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
মিছিল থেকে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে নানা স্লোগান ওঠে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও প্রতিবাদমুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি), সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সমাবেশে সভাপতিত্ব করেন,
জনাব এম এ হান্নান (এমপি), সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, নাসিরনগর উপজেলা শাখা ও সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
জনাব মোঃ জহিরুল হক খোকন (ভিপি জহির), সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
জনাব মোঃ হাফিজুর রহমান মোল্লা (কচি), সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সাবেক মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
জনাব মোস্তফা মিয়া, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকদল।
জনাব শামীম মোল্লা, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলসহ আরো অনেকে।
সমাবেশটি সঞ্চালনা করেন,
জনাব কে.এম বশির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, নাসিরনগর উপজেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন,
সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা যায় না। সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সব সময় মাঠে থাকবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
মতামত