ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বারান্দায় আগুন ধরলেও কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েক ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় এসে পড়ে। এতে আগুন ধরে গেলেও কিছুক্ষণ পর তা নিভে যায়। কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপপরিচালক আরও বলেন, খবর পেয়ে বটতলা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে আসে। পরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘কাপড়ে আগুন লাগিয়ে ঢিল মারা হলো। প্রচার করা হলো দুদক অফিসে পেট্রলবোমা মারা হয়েছে। অথচ ব্যানার, বারান্দাসহ কোথায় কোনো পোড়া দাগও নেই।’

পুলিশ সুপার আরও বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

ঘটনার পর নগুয়া এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

বিষয় : অগ্নিসংযোগ কিশোরগঞ্জ জেলার খবর ঢাকা বিভাগ দুদক বোমা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বারান্দায় আগুন ধরলেও কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েক ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, রাত ১১টার দিকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বোমাগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় এসে পড়ে। এতে আগুন ধরে গেলেও কিছুক্ষণ পর তা নিভে যায়। কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপপরিচালক আরও বলেন, খবর পেয়ে বটতলা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে আসে। পরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘কাপড়ে আগুন লাগিয়ে ঢিল মারা হলো। প্রচার করা হলো দুদক অফিসে পেট্রলবোমা মারা হয়েছে। অথচ ব্যানার, বারান্দাসহ কোথায় কোনো পোড়া দাগও নেই।’

পুলিশ সুপার আরও বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

ঘটনার পর নগুয়া এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x