ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তানজিদের পর এবার বোল্ড হয়ে ফিরলেন মুমিনুল

ক্যারিয়ারের ৮৩তম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেই ফিরলেন মুমিনুল হক। তাকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন কাগিসো রাবাদা। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করে বল। 

আগের ইনিংসে ডাক মেরে ফেরা মুমিনুল এবার থামলেন ১ রানে। সর্বশেষ দশ ইনিংস আগে ফিফটির দেখা পেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এর আগে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম।  

প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেছিলেন তানজিদ। তিনি আগের ইনিংসে ৬৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৪ রানে। ইয়ানসেনের আগের ওভারের শেষ বলে তানজিদকে ক্যাচ আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলেই তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

মুমিনুলের বিদায়ের পর ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার লিড টপকাতে এখনো ১৪৫ রান করতে হবে। 

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪০০ রান। জবাবে ১৫৭ রানের লিড নিয়ে ৫৫৭ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১৫৭ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ।

বিষয় : মুমিনুল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তানজিদের পর এবার বোল্ড হয়ে ফিরলেন মুমিনুল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x