ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এশিয়ায় রুশ বোমারু বিমান মোতায়েন, কী বার্তা দিচ্ছে মস্কো?

পূর্ব এশিয়াজুড়ে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে এ অঞ্চলে নিজেদের সামরিক সক্ষমতা ও দূরপাল্লার শক্তি প্রয়োগের সামর্থ্য তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার আসন্ন বৈঠকের আগে শক্ত বার্তা দিতে চাইছে মস্কো।

বুধবার ভিয়েতনামের দানাং বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করতে দেখা যায় রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান। 

ন্যাটোর দেওয়া নাম অনুসারে, বিমান দুটি ‘বিয়ার’ নামে পরিচিত। এগুলোর সঙ্গে ছিল দুটি দূরপাল্লার জ্বালানি সরবরাহকারী বিমান।

এর আগের দিন মঙ্গলবার রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল থেকে দক্ষিণমুখী উড্ডয়নের সময় বিমানগুলো তাইওয়ান ও জাপানের বিমানবাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি করে।

রুশ সামরিক বিমানগুলোর এই উড্ডয়ন এমন এক সময়ে ঘটল, যখন এ সপ্তাহের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পৌঁছেছেন।

একই সময়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের নিরাপত্তাবিষয়ক গবেষক ইয়ান স্টোরি বলেন, ‘এই মোতায়েনের উদ্দেশ্য স্পষ্টতই আঞ্চলিক দেশগুলোকে মনে করিয়ে দেওয়া যে, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও মস্কোর দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা রয়েছে।’

স্টোরির ভাষ্য অনুযায়ী, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমানশক্তির সর্বশেষ জানা মোতায়েন ঘটেছিল ২০১৪ সালে। সে সময় হ্যানয় মস্কোর যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের জন্য ক্যাম রান বে উপসাগর এবং দানাং বিমানঘাঁটিতে বিশেষ প্রবেশাধিকার দিয়েছিল। শীতল যুদ্ধের সময় ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই দুটি সামরিক স্থাপনা গড়ে তুলেছিল।

স্টোরি জানান, ২০১৪ সালে প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ গুয়ামে অবস্থিত গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির আশপাশে টিইউ-৯৫ বোমারু বিমানের উড্ডয়নকে সহায়তা দিতে রাশিয়া দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল। এরপর এ ধরনের আর কোনও মোতায়েনের ঘটনা তার জানা নেই।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে অভিযোগ জানানোর পর এ ধরনের মোতায়েন বন্ধ হয়ে থাকতে পারে।

সামরিক অ্যাটাশেদের মতে, টিইউ-৯৫ বোমারু বিমানের কয়েকটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে এসব বিমান কখনও কখনও গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজেও ব্যবহার করা হয়। সূত্র: রয়টার্স

বিষয় : ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র রাশিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ হরমুজ প্রণালী ভিয়েতনাম এশিয়ায় বোমারু বিমান মোতায়েন কী বার্তা দিচ্ছে মস্কো

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

এশিয়ায় রুশ বোমারু বিমান মোতায়েন, কী বার্তা দিচ্ছে মস্কো?

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পূর্ব এশিয়াজুড়ে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে এ অঞ্চলে নিজেদের সামরিক সক্ষমতা ও দূরপাল্লার শক্তি প্রয়োগের সামর্থ্য তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার আসন্ন বৈঠকের আগে শক্ত বার্তা দিতে চাইছে মস্কো।

বুধবার ভিয়েতনামের দানাং বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করতে দেখা যায় রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান। 

ন্যাটোর দেওয়া নাম অনুসারে, বিমান দুটি ‘বিয়ার’ নামে পরিচিত। এগুলোর সঙ্গে ছিল দুটি দূরপাল্লার জ্বালানি সরবরাহকারী বিমান।

এর আগের দিন মঙ্গলবার রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল থেকে দক্ষিণমুখী উড্ডয়নের সময় বিমানগুলো তাইওয়ান ও জাপানের বিমানবাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি করে।

রুশ সামরিক বিমানগুলোর এই উড্ডয়ন এমন এক সময়ে ঘটল, যখন এ সপ্তাহের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পৌঁছেছেন।

একই সময়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের নিরাপত্তাবিষয়ক গবেষক ইয়ান স্টোরি বলেন, ‘এই মোতায়েনের উদ্দেশ্য স্পষ্টতই আঞ্চলিক দেশগুলোকে মনে করিয়ে দেওয়া যে, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও মস্কোর দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা রয়েছে।’

স্টোরির ভাষ্য অনুযায়ী, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমানশক্তির সর্বশেষ জানা মোতায়েন ঘটেছিল ২০১৪ সালে। সে সময় হ্যানয় মস্কোর যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের জন্য ক্যাম রান বে উপসাগর এবং দানাং বিমানঘাঁটিতে বিশেষ প্রবেশাধিকার দিয়েছিল। শীতল যুদ্ধের সময় ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই দুটি সামরিক স্থাপনা গড়ে তুলেছিল।

স্টোরি জানান, ২০১৪ সালে প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ গুয়ামে অবস্থিত গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির আশপাশে টিইউ-৯৫ বোমারু বিমানের উড্ডয়নকে সহায়তা দিতে রাশিয়া দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল। এরপর এ ধরনের আর কোনও মোতায়েনের ঘটনা তার জানা নেই।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে অভিযোগ জানানোর পর এ ধরনের মোতায়েন বন্ধ হয়ে থাকতে পারে।

সামরিক অ্যাটাশেদের মতে, টিইউ-৯৫ বোমারু বিমানের কয়েকটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে এসব বিমান কখনও কখনও গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজেও ব্যবহার করা হয়। সূত্র: রয়টার্স

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x