ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কসবায় আট মামলার আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আট মামলার আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন ভুঁইয়া ওরফে ওসি কামালকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল হোসেন ভুঁইয়ার (৫৩) বাড়ি সৈয়দাবাদ গ্রামে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল কাইয়ুম ভুঁইয়ার ছেলে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল কামাল হোসেনকে গ্রেফতারে অভিযান চালায়। কসবা থানায় ২০২৪ সালের ২৯ মে করা ডাকাতির প্রস্তুতির একটি মামলায় (মামলা নম্বর ৩০, জিআর নম্বর ১৮৬/২৪) আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার এড়াতে কামাল হোসেন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে কসবা থানায় চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, পুলিশ অ্যাসল্ট ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, বুধবার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, কামাল হোসেন একাধিক মামলার আসামি। একটি মামলায় তার দুই বছরের সাজা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : আসামি গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কসবায় আট মামলার আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x