ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী

চীন প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের সম্ভাব্য পথপ্রথম আলো গ্রাফিকস

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের উপকূলীয় কিয়াউকফিউ বন্দর। এই বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশ। এই পথ ধরে কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে চীন।

গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে করিডরটির প্রস্তাব দেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়।

তবে এই করিডরের সুনির্দিষ্ট পথ (রুট) এখনো ঠিক হয়নি। কোন পথে পণ্য পরিবহন হবে, বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে কিংবা স্থল ও সমুদ্রপথের মধ্যে কীভাবে সমন্বয় হবে, এসব বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীন সফরে ছিলেন—এমন বেশ কয়েকজন বাংলাদেশি কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কুনমিং থেকে কিয়াউকফিউ বন্দর পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে স্থলপথের। এই বন্দর থেকে ছোট নৌযান (ফিডার ভেসেল) বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে আসবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং সফরে গিয়েছিলেন গত জুনের শেষ দিকে। জুনের শুরুর দিকে বেইজিং সফর করেছিলেন তৎকালীন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এর আগে মে মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিং সফর করেছিলেন। চীন কোন পথে করিডর করতে চায়, সে ধারণা এই দুজনের সঙ্গে আলোচনায় প্রাথমিকভাবে দিয়েছিলেন চীনা কর্মকর্তারা।

চীনের প্রাথমিক পরিকল্পনা হলো, কুনমিং থেকে মিয়ানমারের রুইলি, মুসে, মান্দালয় হয়ে রাখাইনের কিয়াউকফিউ পর্যন্ত স্থলপথে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ। কিয়াউকফিউ থেকে বাংলাদেশ পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে সমুদ্রপথকেন্দ্রিক।

তিন দেশের করিডরের ধারণা

বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক যোগাযোগের ধারণাটি একেবারে নতুন নয়। এর সঙ্গে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত বিসিআইএম অর্থনৈতিক করিডরের পুরোনো একটি পরিকল্পনার যোগসূত্র।

এ উদ্যোগের লক্ষ্য ছিল কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত একটি আঞ্চলিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা।

২০১৩ সালে চার দেশের মধ্যে বিসিআইএম নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। একই বছর কুনমিংয়ে চার দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। ২০১৪ সালে বাংলাদেশেও এই উদ্যোগ নিয়ে আলোচনা এগোয়।

কিন্তু সীমান্ত বিরোধের জেরে বেইজিং–নয়াদিল্লির সম্পর্কের অবনতি, চীনের অঞ্চল ও পথের উদ্যোগ (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ–বিআরআই) নিয়ে ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত বিসিআইএম আলোর মুখ দেখেনি।

লক্ষণীয় বিষয় হলো, বিসিআইএম উদ্যোগটি একেবারে বাদ দেওয়া হয়নি। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী চীন সফর করেন। এই সফরে দুই দেশের যৌথ বিবৃতিতে বিসিআইএমের গুরুত্ব স্বীকার করা হয়। উদ্যোগটি এগিয়ে নিতে যোগাযোগসহ সমন্বয় বাড়ানোর কথা বলা হয়।

২০২৫ সালের মার্চে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরে আঞ্চলিক যোগাযোগ ও বিআরআই নিয়ে আলোচনা হয়েছিল।

বেইজিংয়ের এবারের প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভারতকে বাইরে রেখে তিন দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগের একটি কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।

ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

কিয়াউকফিউ চীনের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে চীনের গভীর সমুদ্রবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে।

চীন–মিয়ানমারের মধ্যে বিদ্যমান তেল ও গ্যাস পাইপলাইনও কিয়াউকফিউ বন্দরের সঙ্গে যুক্ত। এই নেটওয়ার্কের সঙ্গে এবার বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা সামনে এনেছে চীন।

প্রাথমিকভাবে কিয়াউকফিউ থেকে সমুদ্রপথে বাংলাদেশের বন্দরের সঙ্গে পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়টি এগিয়ে নিতে চাইছে চীন। তবে বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে, কত ঘন ঘন জাহাজ চলাচল করবে, কী পরিমাণ পণ্য পরিবহন করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তা ছাড়া এই ব্যবস্থার অর্থনৈতিক সম্ভাব্যতাও স্পষ্ট নয়।

এখানে দুটি বিষয় আলাদা করে দেখা জরুরি। এক. কুনমিং থেকে কিয়াউকফিউ পর্যন্ত স্থলভিত্তিক যোগাযোগব্যবস্থা পুরোপুরি কার্যকর করা। দুই. কিয়াউকফিউ থেকে সমুদ্রপথে বাংলাদেশে পণ্য আনা–নেওয়া। দ্বিতীয়টির ভবিষ্যৎ অনেক বেশি নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং সেখানকার অধিকাংশ জায়গা আরাকান আর্মি দখলে নেওয়ায় চীন–মিয়ানমার–বাংলাদেশ সংযুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে।

বড় চ্যালেঞ্জ

চীন প্রস্তাবিত তিন দেশের এই করিডরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। এর পর থেকে দেশটিতে শুরু হওয়া সংঘাতের বড় প্রভাব পড়েছে এই অঞ্চলে।

আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কিয়াউকফিউয়ের গুরুত্বপূর্ণ বন্দরসহ চীনা প্রকল্পগুলোর পরিস্থিতি কিছুটা ভিন্ন। চীনের বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে আরাকান আর্মি এখন পর্যন্ত কিয়াউকফিউয়ের মূল চীনা বন্দর প্রকল্পকে সরাসরি বাধাগ্রস্ত করেনি। কিন্তু এর অর্থ এই নয় যে এলাকাটি ত্রিদেশীয় সংযুক্তির জন্য পুরোপুরি নিরাপদ।

চীনের জন্য কিয়াউকফিউ দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, কিয়াউকফিউয়ে চীনের বড় ধরনের অর্থনৈতিক ও অবকাঠামোগত বিনিয়োগ রয়েছে। দ্বিতীয়ত, এই বন্দরকে কেন্দ্র করেই বঙ্গোপসাগরের সঙ্গে ইউনানের বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা চীনের।

ফলে চীনের জন্য একদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি, আবার রাখাইনের এই মুহূর্তের নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে সমঝোতার পরিবেশ বজায় রাখাও দরকার।

সম্প্রতি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফরের সময় এই প্রতিবেদকের সঙ্গে প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তার আলাপ হয়। এই আলাপে চীন প্রস্তাবিত নতুন করিডর নিয়ে বেইজিংয়ের আগ্রহের পাশাপাশি রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে।

ইউনানের প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক ওয়েন শিসাং প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডর তিন দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে বেইজিং। এই অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে সব পক্ষই উপকৃত হবে।

চীন নিজেও জানে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই এই করিডর কার্যকর হবে না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা।

এ প্রেক্ষাপটে করিডর বাস্তবায়নে রাখাইন পরিস্থিতিসহ অন্যান্য চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে ওয়েন শিসাং বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের অনেক সম্ভাবনা আছে। আবার কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। বিশেষ করে রাখাইনের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি। এ প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা অপরিহার্য। এ ধরনের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে হলে সবার আগে নীতিগত অবস্থান ঠিক করা প্রয়োজন। এটি বাস্তবায়ন করতে হলে সব পক্ষকেই কার্যকরভাবে গুরুত্ব দিয়ে উদ্যোগ নিতে হবে।

ভূরাজনীতি

চীনের প্রস্তাবটি শুধু বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনৈতিক যোগাযোগের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি।

বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত যোগাযোগ বাড়ার বিষয়ে গুরুত্বের সঙ্গে নজর রাখছে ভারত। গত ৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছিলেন, প্রতিবেশী দেশগুলোর এসব উন্নয়ন ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তবে চীন জানিয়েছে, ভারত চাইলে এই করিডরে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে বঙ্গোপসাগরীয় অঞ্চলে জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিগ-বি উদ্যোগে দেশটির বিনিয়োগ রয়েছে।

আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য ও যোগাযোগ বাড়লে জাপান অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়ার বিষয়টি দেশটির কৌশলগত বিবেচনায় আসবে।

ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগ আছে।

বাংলাদেশের করণীয়

চীনের প্রস্তাব এখনো মূল্যায়ন করছে বাংলাদেশ। গত জুনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবের পর বিভিন্ন পর্যায়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

জুলাইয়ে ঢাকায় চীনের তৎকালীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্যোগটিকে প্রাথমিক পর্যায়ের বলে উল্লেখ করেছিলেন। পরবর্তী সময়ে চীনা প্রতিনিধিদলের ঢাকা সফরসহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সবশেষ ৪ নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের ঢাকা সফরে করিডরের বিষয়টি আলোচনায় আসে। তবে এখন পর্যন্ত এই করিডরের কোনো চূড়ান্ত রুট, নির্মাণচুক্তি কিংবা বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এখন প্রথম কাজ হলো প্রস্তাবটির পূর্ণাঙ্গ অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাব্যতা যাচাই করা। কিয়াউকফিউ থেকে বাংলাদেশের কোন বন্দরে পণ্য আনা–নেওয়া সবচেয়ে লাভজনক হবে, পরিবহন ব্যয় কত হবে, ফিডার ভেসেলের ভাড়া ও বন্দরের চার্জ কত পড়বে—এসব হিসাব করতে হবে।

একই সঙ্গে নিশ্চিত করতে হবে, এই করিডর শুধু চীনের পণ্য পরিবহনের সুযোগ তৈরি করবে না; বাংলাদেশের রপ্তানি পণ্যও যেন সমানভাবে এই যোগাযোগব্যবস্থা ব্যবহার করতে পারে।

রাখাইনের সংঘাতসহ রোহিঙ্গা সংকটও বাংলাদেশের বিবেচনায় থাকা প্রয়োজন। নতুন উদ্যোগটি রাখাইনের বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে কি না, তা–ও ভেবে দেখা যেতে পারে।

সব মিলিয়ে চীনের প্রস্তাব বাংলাদেশের সামনে আঞ্চলিক যোগাযোগের একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু একটি অর্থনৈতিক করিডর শুধু মানচিত্রে পথ নির্ধারণ করে গড়ে তোলা যায় না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাব্যতা ও সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা।

এখন বাংলাদেশের প্রধান কাজ হচ্ছে, প্রস্তাবটির বাস্তবতা যাচাই করে নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ নিশ্চিত করা। এখান থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটা হবে, শেষ পর্যন্ত তা নির্ভর করবে এই উদ্যোগের সঙ্গে ঢাকা কীভাবে যুক্ত হচ্ছে তার ওপর।

বিষয় : অর্থনীতি কূটনীতি চীন ভারত সরকার প্রথম আলো এক্সপ্লেইনার মিয়ানমার যোগাযোগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x