ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে ইয়াবা সেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে ইয়াবা সেবনের দায়ে শামছুল আলম (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকে নিয়মিত টহল পরিচালনাকালে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত সদস্যরা।

পরে আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর ২টা ৩০ মিনিটে ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি কর্মকর্তা উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। 

আদালত মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট মামলা নম্বর ২৫৫/২৬-এর মাধ্যমে শামছুল আলমকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত শামছুল আলম (২২) ক্যাম্প-২৭, জাদিমুড়ার বি/১ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম বদি আলম এবং মাতার নাম মাহমুদা খাতুন। তার এফসিএন নম্বর ২৭৭৭৩০।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে ইয়াবা সেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x