ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ইরান যুদ্ধে ব্যয় ৪৭ বিলিয়ন ডলার, মার্কিন জনগণের কী লাভ?

ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। অথচ এই বিপুল অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হলে দেশের জনগণ উপকার পেতো বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট। 

তার প্রশ্ন, বিদেশি স্বার্থ ও করপোরেট লবিগুলোর জন্য এই যুদ্ধে জড়িয়ে মার্কিন জনগণ কী পেল? শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে আগ্রাসী যুদ্ধ উল্লেখ করে কেন্ট বলেন, দেশের মানুষের প্রয়োজন, নিরাপত্তা ও সমৃদ্ধিকে বিসর্জন দিয়ে আরেকটি বিদেশি যুদ্ধে জড়ানোর মধ্যে বুদ্ধিমত্তার কোনো ছিটেফোঁটাও নেই। এই যুদ্ধ কেবল বিদেশি স্বার্থ ও বড় করপোরেট গোষ্ঠীগুলোরই কাজে আসছে।

জো কেন্ট বলেন, ইরান যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন করদাতাদের ৪৭ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে। বেড়েছে জ্বালানি ও মুদি পণ্যের দাম। যা সাধারণ পরিবারগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করেছে। এই অর্থ নতুন একটি যুদ্ধে ব্যয় না করে যুক্তরাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করলে দেশের মানুষের বেশি উপকার হতো।

যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, বিষয়টি নতুন করে বোঝার কিছু নেই। ৯/১১-এর হামলার পর শুরু হওয়া যুদ্ধগুলো থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত ছিল। ওই যুদ্ধগুলোতে দেশটির আট থেকে নয় ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে। কিন্তু এতে যুক্তরাষ্ট্র আগের চেয়ে নিরাপদ অবস্থানে যেতে পারেনি।

তিনি বলেন, ‘ওই যুদ্ধগুলোতে সাত হাজারের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছেন। বিনিময়ে কী পাওয়া গেছে? সেসব যুদ্ধের মাত্র হাতেগোনা কয়েকটি অভিযান ৯/১১-এর হামলার জন্য দায়ীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।’

কেন্টের মতে, বিদেশে একের পর এক যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র নিজের দেশের মানুষের প্রয়োজন ও নিরাপত্তাকে উপেক্ষা করছে। অথচ সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আবারও বলেন, ‘নিজ দেশের মানুষের প্রয়োজন, নিরাপত্তা ও সমৃদ্ধিকে বিসর্জন দিয়ে আরেকটি বিদেশি যুদ্ধে জড়ানোর মধ্যে বুদ্ধিমত্তা বা রক্ষণশীলতার কোনো ছিটেফোঁটাও নেই। কারণ, এই যুদ্ধ কেবল বিদেশি স্বার্থ ও করপোরেট লবিগুলোরই কাজে আসছে।’

সূত্র: মেহের নিউজ 

বিষয় : জো কেন্ট ইরান যুদ্ধ ব্যয় ৪৭ বিলিয়ন ডলার মার্কিন জনগণের কী লাভ?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধে ব্যয় ৪৭ বিলিয়ন ডলার, মার্কিন জনগণের কী লাভ?

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x