রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে নিজেই হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে তেজগাঁও থানায় গিয়েছিলেন মাহমুদা মিতু। সেখানে অবস্থান করার সময়ই তার মোবাইল ফোনে কল আসে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
মতামত