ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে রাজধানী ঢাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

রোববার রাতে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর ও উপদপ্তর সম্পাদক জুবায়ের।

আটকের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা ওই তিনজনকে আটক করছেন। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনতা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভিডিওতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিজেদের পরিচয় গোপন রাখতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় ব্যবহার করার চেষ্টা করেন তারা। তবে বিএনপির নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের মুখে নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন।

আরও পড়ুনআরও পড়ুনউসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্ত সিদ্দিক ঢাকার জিগাতলায় স্বপ্নের পাশের একটি বাসায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করেন। অপর নেতা আল আমিন অন্তরও ঢাকায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। তবে কী কারণে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয় : ছাত্রলীগ বিএনপি রুহুল কবির রিজভী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x