ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির নগদ অর্থ-স্বর্ণ জব্দ

জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে বাঘ সংরক্ষণ এলাকার কর্মকর্তার বাসভবনে অভিযান চালিয়ে ১৪ কোটির সমপরিমাণ স্বর্ণ, নগদ টাকা ও সম্পদ জব্দ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা-লোকায়ুক্ত। অভিযানে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থ এবং আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা। 

লোকায়ুক্তের কর্মকর্তারা রোববার (১৫ নভেম্বর) সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট তিনটি স্থানে অভিযান চালান। 

এর মধ্যে রয়েছে নর্মদাপুরম জেলার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়াড়া জেলার ব্যক্তিগত বাসভবন। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার ভিত্তিতে আদালতের পরোয়ানা নিয়ে এ অভিযান চালানো হয়।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে লাইভমিন্ট জানিয়েছে, অভিযানে ১ দশমিক ৬ কেজি রুপাও পাওয়া গেছে। এর মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা।

এ ছাড়া সঞ্জীবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি আবাসন ও পর্যটন প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে ইকোটেল রিসোর্টের আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং সেরেনিটি দ্য ভিলা নামের স্থাপনাটির মূল্য ১ কোটি রুপি। 

বাংলাদেশি মুদ্রায় এ দুটির মোট মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ টাকা। তবে সম্পত্তিগুলোর আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো বাকি।

তদন্তকারীরা ২৮টি জমি কেনাবেচার নথি এবং চারটি যানবাহনের সন্ধান পেয়েছেন। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৬৮ হাজার টাকা। বাড়ির আসবাব ও অন্যান্য সামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ লাখ রুপি।

প্রাথমিক হিসাবে সঞ্জীবের সম্পদ তার বৈধ আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তার স্ত্রী ও অন্যদের নামেও কিছু সম্পদ কেনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে। 

বিষয় : ভারত উদ্ধার স্বর্ণ জব্দ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির নগদ অর্থ-স্বর্ণ জব্দ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x