ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও একাধিক মামলার আসামি মো. সিরাজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন মো. মোক্তার হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. সাগর মিয়া (৩৯)। রোববার (১৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

এসআরবি-২-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল, শহীদ সলিমুল্লাহ রোডের মোহাম্মদপুর কবরস্থান এবং শিয়া মসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোক্তার, আনোয়ার ও সাগরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে তারা চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। এদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসআরবির তথ্য অনুযায়ী, সিরাজের বিরুদ্ধে ধানমন্ডি, মিরপুর মডেল ও মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলা রয়েছে।

মোক্তার হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, তেজগাঁও শিল্পাঞ্চল, লালবাগ, চকবাজার ও শাহবাগ থানায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদক, ছিনতাইয়ের চেষ্টা, সিঁধেল চুরির মামলা রয়েছে।

আনোয়ার হোসেনের বিরুদ্ধে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাইয়ের চেষ্টা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। অন্যদিকে সাগর মিয়ার বিরুদ্ধে চকবাজার, শাহবাগ ও লালবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি এবং ছিনতাইয়ের চেষ্টার চারটি মামলা রয়েছে।

বিষয় : এসআরবি কিশোর গ্যাং ঢাকা জেলা ঢাকা বিভাগ মোহাম্মদপুর রাজধানী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x