ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের সাম্প্রতিক অপরাধ ও সহিংসতার ঘটনা তুলে ধরে তিনি অভিযোগ করেছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সোমবার (১৬ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, সেখানে সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে। জেলার আটটি থানায় সক্রিয় রয়েছে ১৮১ জন সন্ত্রাসী। নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের রাস্তায় নামতে হচ্ছে। চাঁদাবাজির ভয়ে সাধারণ মানুষও মুখ খুলতে পারছেন না।

তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী কিংবা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফরেও সন্ত্রাসীদের তৎপরতা থামছে না। নগর প্রশাসক ও বিএনপি নেতাদের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে মানুষ খুলনায় থাকতে চাইবে না। একজন সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন ‘মৃত নগরী’।

কুষ্টিয়ার ঘটনাও পোস্টে তুলে ধরেন এই এনসিপি নেতা। তিনি অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে দুই উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করেন তিনি।

তিন জেলার পরিস্থিতির উদাহরণ দিয়ে তিনি লেখেন, ‘৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এত ঘটনার পরও মন্ত্রী দাবি করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দৃশ্যমান কোনো অবনতি হয়নি।

এ প্রসঙ্গে জর্জ অরওয়েলের উপন্যাস ‘১৯৮৪’-এর ‘মিনিস্ট্রি অব ট্রুথ’-এর উদাহরণ টানেন তিনি। তার ভাষ্য, নাম সত্যের মন্ত্রণালয় হলেও উপন্যাসে ওই প্রতিষ্ঠানের কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। স্বরাষ্ট্রমন্ত্রীও যেন একই ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে কটাক্ষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত। অরওয়েল ‘১৯৮৪’ লিখেছিলেন কল্পকাহিনি হিসেবে, আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে সরকারি কর্মপরিকল্পনা হিসেবে বাস্তবায়ন করছেন।

বিষয় : সোশ্যাল মিডিয়া স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুক স্ট্যাটাস নাসীরুদ্দীন পাটওয়ারী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x