কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল দশটার রশিদপুর বালুর মাঠে।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার।
সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ আবদুল খালেক মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জজকোর্টের এপিপি এডভোকেট আজহারুল ইসলাম লিটন,বড়কেশতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার গোলাম কিবরিয়া জন্টু, মেটলাইফ মালিবাগ শাখার ব্রাঞ্চম্যানাজার মোঃ বেলাল হোসেন সোহেল,
প্রধান বক্তার বক্তব্য রাখেন মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল কাদের,
আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার সহসভাপতি আবু জাফর মোঃ শাহ আলম, ইসমাইল হোসেন বিএসসি,মোঃ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল হক লিটন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও ডাঃ জসীম উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।
মতামত