ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শনিবার জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরে বলেন, বাংলাদেশ আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ হ্রাসে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও তিনি আলোকপাত করেন।

উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানীয় জলের সংকট ক্রমেই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠছে।

এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে তিনি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য বাস্তবায়নে ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে এবং ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়া ২০২৮ থেকে ২০৩৪ সালের প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সংক্রান্ত কার্যক্রমের জন্য ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

ইইউ প্রতিনিধি জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এ কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প প্রণয়ন ও প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবের বিষয়ে ব্রাসেলসে সংশ্লিষ্ট সহকর্মীদের অবহিত করা হবে। একই সঙ্গে ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউ গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।

এ ছাড়া আলোচিত বিষয়গুলোর অগ্রগতি ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতে উভয় পক্ষ সম্মত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x