দৈনিক বিজনেস ফাইল পত্রিকার ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী।
গতকাল ১৪ নভেম্বর ২০২৬ রাজধানীর ঢাকা ক্লাবে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের আলোচিত রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. ফজলুর রহমানের হাত থেকে ‘আজীবন সম্মাননা (ব্যবসায়ী সংগঠন)’ গ্রহণ করেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী।
দৈনিক বিজনেস ফাইলের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলীর হাতে এ সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে তাঁর ব্যবসায়িক ও সাংগঠনিক পরিচিতিকে স্বীকৃতি জানানো হয়।
মতামত