ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ জুলুসে বিভিন্ন বয়সী হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকালে কালিয়াকৈর থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকালে বরিয়াবর দরবার শরীফ থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

জশনে জুলুস ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী এবং আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

জুলুস শেষে স্থানীয় দরবার শরীফের প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ, মানবিকতা, সাম্য ও ইনসাফের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফ কর্তৃক আয়োজিত এ জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x