লালমাইয়ে কনকশ্রী মাদক বিরোধী মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কনকশ্রী দক্ষিণপাড়া মসজিদ প্রাঙ্গণ থেকে রমাবল্লবপুর ও রায়দুয়ার এলাকায় মাদকবিরোধী মিছিল শেষে কনকশ্রী বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) বাদ আছর অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. জসীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন লালমাই থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বাবুল,মাস্টার মো. সোহেল রানা, স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইদুর রহমান তিতু, উপজেলা যুবদলের সদস্য মো. এনায়েত উল্লাহ মিলন, ছাত্রদল নেতা মো. আবু হানিফ, যুবদল নেতা মো. রাশেদ, মো. সোহেল, ফারুক আহমেদ, ছাত্রদল নেতা মো. মাজহারুল ইসলাম ফোরকানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবাদ মিছিলটি কনকশ্রী দক্ষিণপাড়া মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রমাবল্লবপুর ও রায়দুয়ার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মতামত