ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর

এনসিপি থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালাগালির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২টা ২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।’

পোস্টে সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’

ফেসবুক পোস্টটির বিষয়ে যোগাযোগ করা হলে সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে যখন কল করে, তখন নেটওয়ার্ক চলে যায়। শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পাই। পরে আবার ফোন করে। রিসিভ করার পর বলে, “আমি সবুজ খান। বরগুনা জেলা ছাত্রলীগ।” এরপর বলে, “তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে।” আমি বললাম, জয় বাংলা জিনিসটা কী? এরপর সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করে।’

সামান্তা শারমিনের ভাষ্য, ‘একপর্যায়ে আমি হুমকিদাতাকে জিজ্ঞেস করি, আপনি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে আছেন, বরগুনার কোন জায়গায় আপনার অবস্থান, ঢাকায় রাজনীতি করতেন, নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতি করেন? সে কোনো উত্তর না দিয়ে আমাকে গালিগালাজ করছিল। কোনো উত্তর না দিয়ে একপর্যায়ে সে নিজেই ফোন কেটে দেয়।’

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে সামান্তা শারমিন বলেন, আজই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

সামান্তা শারমিন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তরুণেরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে এনসিপির আরও কয়েকজন নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের ঘটনা সামনে এসেছে। গত শুক্রবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু হত্যার হুমকি পাওয়ার কথা জানান। এর আগের দিন বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটিকে নাশকতা বলে অভিহিত করেছেন নুসরাত তাবাসসুম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x