ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: খুলনার ডুমুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ, সার এবং বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে  উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। তিনি তাঁর বক্তব্যে বলেন:"বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত ভতুর্কি ও পুনর্বাসন সহযোগিতা দিয়ে যাচ্ছে। খরিপ-২ মৌসুমে এই প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আমন চাষে দারুণভাবে উৎসাহিত করবে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও একটি প্রশংসনীয় উদ্যোগ।" তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর আহ্বান জানান এবং ডুমুরিয়ার কৃষির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার  সবিতা সরকার। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের তালিকা তৈরি করে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রতিও তিনি জোর দেন।অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা,  নাজমুল হুদা,এস এ পিপিও আলি হাসান, বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে উফশী আমন ধান বীজ, সার এবং গাছের চারা তুলে দেন।

 আলোচনা সভা শেষে কৃষক কৃষাণিদের‌ কে ধান,সার বীজ ‌ও‌চারা বিতরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x