ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনফাইল ছবি: সংসদ টিভির সৌজন্যে

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, সরকার তৃতীয় যে এফএসআরইউ সংগ্রহ করতে যাচ্ছে, সেটি অপেক্ষাকৃত নতুন এবং ধারণক্ষমতা বেশি। তাই এর ভাড়াও বেশি। এই এফএসআরইউটি স্থাপিত হলে অর্থনৈতিক সাশ্রয় হবে। এফএসআরইউ ‘এলএনজি সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরের’ কাজে ব্যবহৃত বিশেষায়িত ভাসমান জাহাজ।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে অনিন্দ্য ইসলাম এসব কথা বলেন। এর আগে সম্পূরক প্রশ্নে এলএনজি টার্মিনালটির বেশি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।

সংসদে বিবৃতি দেওয়ার কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম বলেন, সরকার ইতিমধ্যে কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কিছুটা তথ্যবিভ্রাট রয়েছে, খণ্ডিত তথ্য কিংবা ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে কিছু কথা আলোচিত হচ্ছে। বিষয়টি স্পষ্ট করতে তিনি বিবৃতি দিচ্ছেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, যে এফএসআরইউটা সংযোজনের সিদ্ধান্ত হয়েছে, সেটার ধারণক্ষমতা বর্তমানে থাকা দুটি এফএসআরইউর চেয়ে বেশি। এটির সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বর্তমান দুটি এফএসআরইউর প্রতিটির ধারণক্ষমতার তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

প্রতিমন্ত্রী বলেন, অধিক ক্ষমতার এফএসআরইউ সংরক্ষণ ও রূপান্তরে অধিক মূলধনি বিনিয়োগ প্রয়োজন হয়। দৈনিক ভাড়া তুলনামূলকভাবে বেশি। ১০ হাজার স্কয়ার ফুটের একটি ওয়্যারহাউস তৈরি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, নিশ্চয়ই ৫০ হাজার স্কয়ার ফুটের ওয়্যারহাউস তৈরি করতে তার চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করতে হবে—স্বাভাবিকভাবে তার ভাড়াও বেশি হবে। তিনি বলেন, যে এফএসআরইউটি সংগ্রহ করা হচ্ছে, সেটির রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটিও বেশি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যে এফএসআরইউটি সংগ্রহ করা হচ্ছে, সেটি অপেক্ষাকৃত নতুন, ২০১৬ সালে নির্মিত। অপর দিকে যে দুটি এফএসআরইউ বাংলাদেশে বর্তমানে রয়েছে, সেগুলো হচ্ছে ২০০৫ এবং ২০০৬ সালে নির্মিত। সরকার ২০০৮ সালে নির্মিত এফএসআরইউ সংগ্রহ করতে পারত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগস্ট মাসে এফএসআরইউ নষ্ট হওয়ার কারণে দেশ ও জাতিকে যে চড়া মূল্য দিতে হয়েছে, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আবার বাংলাদেশে ঘটুক সেটা সরকার চায় না।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে পৃথিবীর অন্যান্য দেশও তাদের জ্বালানি সক্ষমতা নিশ্চিত করার জন্য এফএসআরইউ সংগ্রহের দিকে মনোযোগ দিয়েছে। স্বাভাবিকভাবে এটি এখন সাপ্লায়ার্স মার্কেটে পরিণত হয়েছে। এফএসআরইউর মূল্য এই মুহূর্তে বেশি।

এই টার্মিনালে অনেক বড় জাহাজ ভেড়ানো যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এতে প্রতি কার্গোতে ১ লাখ ৯ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে। ২০ বছরে শুধু বাল্ক কোয়ান্টিটি কেনার জন্য ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

প্রতিমন্ত্রী বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের প্রতিটি পয়সার হিসাব সরকার পাই পাই করে নিশ্চিত করতে চায়। এখানে একটি পয়সার যেন অপচয় না হয় সেটি নিশ্চিত করা সরকারের প্রাথমিক লক্ষ্য।

বিষয় : জাতীয় সংসদ এলএনজি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

খরচ বেশি হওয়ার কারণ সংসদে জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x