ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ে প্রতিবন্ধী এনায়েত হোসেন বাহার হত্যার বিচার দাবিতে ফুসে উঠেছে গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রতিবন্ধী এনায়েত হোসেন বাহার হত্যার বিচার

কুমিল্লার লালমাই উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা ও শারীরিক প্রতিবন্ধী এনায়েত হোসেন বাহারকে হত্যার ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আজ মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টায় দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতের পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত গ্রামবাসী ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় অপরাধীদের দ্রুত  ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা অভিযোগ করেন, একজন অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বরোচিত। ঘটনার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও শোকের মধ্যে দিন কাটাচ্ছে।

বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন,আমাদের একটাই দাবি— এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

দত্তপুর গ্রামবাসী ও নিহতের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে বলা হয়, অবিলম্বে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড এর বর্তমান মেম্বার মোঃ শাহ আলম, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া, গ্রামের সর্দার ও ভুক্তভোগী পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমাইয়ে প্রতিবন্ধী এনায়েত হোসেন বাহার হত্যার বিচার দাবিতে ফুসে উঠেছে গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x