ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রুমন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন রোববার রাতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী রেলস্টেশন সংলগ্ন পেয়ারাপুর গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন, ১৮, নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত, ২০, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রুমন পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে ও গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে নিহতদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে প্রথমে রুহিতকে এবং পরে তাকে বাঁচাতে এগিয়ে আসা ছোট ভাই রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "রুমন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের গাইবান্ধায় এনে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের পর নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত রাকিবের বাড়িতে ভাঙচুর এবং গাইবান্ধা-সাঘাটা সড়কে যানবাহনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x