ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মিঠাপানিরছড়া মেরিন ড্রাইভে কোস্ট গার্ডের অভিযান: সিএনজি থেকে ১২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, আটক ১

জামাল উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি |কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টহল দল টেকনাফ থানার মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত ইয়াবা ও সিএনজিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মিঠাপানিরছড়া মেরিন ড্রাইভে কোস্ট গার্ডের অভিযান: সিএনজি থেকে ১২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x