ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জের বর্ণি হাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা

মোঃ শিহাব উদ্দিন  গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার বর্ণি বাওড় থেকে নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পাঁচজনকে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।২২  জুন সোমবার দুপুরে সদর উপজেলার বর্ণি বাওড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ।

আদালত সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বর্ণি বাওড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)–এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারায় পাঁচজনকে দণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা একটি তথাকথিত  সংগঠনের নাম ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করছিলেন। একই সঙ্গে তাঁরা স্থানীয় লোকজনের মধ্যে জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের বর্ণি হাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x