ছোট শরীফপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত
মোঃ মনির হোসেনঃ ছোট শরীফপুর ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬ ইং) সকাল ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তৃতা করেন।
বক্তব্যে বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফলতার জন্য কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যয়নের কোনো বিকল্প নেই। আমরা আশা করি, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হবে এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে।
বক্তারা শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান। পরে পরীক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মতামত