ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চট্টগ্রাম-১৬ আসনে হাতপাখার প্রার্থী পরিবর্তন, মাঠে নামছেন রুহুল্লাহ তালুকদার ‎

চট্টগ্রাম-১৬ আসনে হাতপাখার প্রার্থী পরিবর্তন, মাঠে নামছেন রুহুল্লাহ তালুকদার

‎চট্টগ্রাম-১৬ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে রুহুল্লাহ তালুকদারকে ঘোষণা করা হয়েছে। প্রার্থী রদবদল ও আসন সমঝোতা ঘিরে কী সমীকরণ তৈরি হচ্ছ

‎

‎আগামী ১২ ফেব্রুয়ারি ’২৬ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে উত্তাপ। সারা দেশে চলছে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা। বিএনপি ও ৮ দল মিলে রাজনীতিতে দুটি বলয় তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতসহ ৮ দলের আসন সমঝোতা চলমান। দলগুলো পৃথকভাবে সারা দেশে তিনশ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

‎

‎এমন বাস্তবতায় হঠাৎ চট্টগ্রাম-১৬ আসনে হাতপাখার প্রার্থী রদবদল হয়েছে। পূর্বে হাতপাখার প্রার্থী হিসেবে আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারীকে ঘোষণা দিলেও, গেল বুধবার হুট করে প্রার্থী পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ হিসেবে জানা যায়, তিনি বয়োবৃদ্ধ হওয়ার কারণে রাজনৈতিক ময়দানে খুব বেশি সময় দিতে পারছেন না। সেই হিসেবে প্রার্থী পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদারকে প্রার্থী করা হয়েছে।

‎

‎আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদারকে প্রার্থী ঘোষণার পর থেকে বাঁশখালীতে দলটির বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল নতুন প্রার্থী মনোনয়ন ফরম নেবেন বলেও জানা গেছে। এদিকে ৮ দলের আসন সমঝোতার ক্ষেত্রে তিন দলই বাঁশখালীতে নিজেদের প্রার্থী টিকিয়ে রাখতে চাইছেন। জামায়াতের জহিরুল ইসলাম এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুছা বিন ইজাহারও এই আসন দাবি করে আসছেন। তবে শেষ পর্যন্ত ৮ দলের সমঝোতায় হাতপাখা, নাকি দাঁড়িপাল্লা—সেটাই চূড়ান্ত হবে দুই-এক দিনের মধ্যে। এমনটাই জানিয়েছেন ৮ দলের কেন্দ্রীয় নেতারা।

‎

‎কোনো কারণে আসন সমঝোতা না হলে, ২০১৮ সালের ন্যায় ৩০০ আসনেই নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে বাঁশখালীতে হাতপাখার প্রার্থী ছিলেন আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী। বিতর্কিত সেই নির্বাচনে হাতপাখা ১২ হাজার ভোট পায়।

‎

‎আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার বলেন, দলের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে বাঁশখালীকে বৈষম্যমুক্ত করতে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। হিংসা, বিদ্বেষ আর হানাহানি ভুলে সম্প্রীতির সমাজ বিনির্মাণই হবে আমার প্রথম কাজ। অবহেলিত বাঁশখালীবাসীর এমপি নয়, খাদেম হিসেবে তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

‎

‎এদিকে বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম পাপ্পা। অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন জনাব লিয়াকত আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতসহ ৮ দলের পক্ষ থেকে একক প্রার্থী হলে এই আসনটি ৮ দলের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

‎

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-১৬ আসনে হাতপাখার প্রার্থী পরিবর্তন, মাঠে নামছেন রুহুল্লাহ তালুকদার ‎

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x