ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটা দুটিকে পৃথক মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) এবং মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ)-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোতে মোট ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষার স্বার্থে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল। 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x