ঢাকা    সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৮ নভেম্বর ২০২৬

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ মানবপাচার ও ডাকাত চক্রের ৭ সদস্য আটক, ২ জিম্মি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একাধিক যৌথ অভিযানে মানবপাচার ও ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

 এ সময় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অপহরণের শিকার দুই ব্যক্তিকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ নভেম্বর) টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক সাতজনের মধ্যে সৈনিক তিতাস শেখ হত্যা মামলার একজন আসামি রয়েছেন। অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 পাশাপাশি অপহরণ করে আটকে রাখা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফের বিভিন্ন এলাকায় সক্রিয় ডাকাত ও মানবপাচারকারী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে টেকনাফে ডাকাতি, অপহরণ ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ মানবপাচার ও ডাকাত চক্রের ৭ সদস্য আটক, ২ জিম্মি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x