ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি, জীবিকার একমাত্র অটোভ্যান হারিয়ে দিশেহারা ইউসুফ

পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ির পাশাপাশি জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন অটোভ্যানটিও হারিয়েছেন ইউসুফ। এতে অসুস্থ মায়ের চিকিৎসা ও পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা ডাঙ্গাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইউসুফের বসতবাড়ির আসবাবপত্রসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে অটোভ্যানটি চার্জে থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ইউসুফ অটোভ্যান চালিয়ে যে আয় করতেন, তা দিয়েই অসুস্থ মায়ের ওষুধ কেনাসহ পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চলত। কিন্তু আগুনে বসতবাড়ির সঙ্গে আয়ের একমাত্র অবলম্বনটিও হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ অবস্থায় ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারানো পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি, জীবিকার একমাত্র অটোভ্যান হারিয়ে দিশেহারা ইউসুফ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x