নওগাঁর মান্দায় চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে চাল সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন এবং স্থানীয় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল হবে।
মতামত