সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের জনতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমজুড়া ও জৌলুষা গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজনই হামলা জরিয়ে পড়ে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।
ঘটনার খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের স্বজন ও স্থানীয়দের সহায়তায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মতামত