ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মার্কিন সেনাদের কাছ থেকে জব্দ তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের, কি বলছে সেন্টকম?

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান চরম উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিজেদের নৌকমান্ড ও সামুদ্রিক অভিযানের বিষয়ে ইরানি সামরিক কমান্ডারের দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের এসব অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় আমেরিকান বাহিনীর তৎপরতা জোরদার রাখার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

সম্প্রতি ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় মার্কিন বাহিনী দুটি ইরানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছিল এবং পরবর্তীতে ইসলামিক বিপ্লবী গার্ড কোরে (আইআরজিসি) সদস্যরা অভিযান চালিয়ে ঘুমন্ত মার্কিন সেনাসদস্যদের কাছ থেকে সেই ট্যাংকারগুলো পুনরুদ্ধার করেছে। এছাড়া গত অক্টোবরে 'অপারেশন এপিক ফিউরি'-র প্রথম দিনে ইরানের নৌবাহিনী মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছিল এবং ক্ষতিগ্রস্ত ওই জাহাজটি উদ্ধার ও মার্কিন সেনাদের সরিয়ে নিতে অন্য আঞ্চলিক দেশগুলোর সহায়তার প্রয়োজন হয়েছিল বলেও তেহরান দাবি করেছিল। 

তবে সেন্টকম এক বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে, এসব বর্ণনার কোনো সত্যতা নেই। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, বর্তমানে ইরানের কার্যকর কোনো নৌবাহিনীই অবশিষ্ট নেই এবং ইউএসএস আব্রাহাম লিংকন কোনো ধরনের হামলার শিকার হওয়া ছাড়াই সফলভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অভিযান শেষ করে নিরাপদেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছে।

হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতি জাহাজের কাছে আড়াই মিলিয়ন বা ২৫ লাখ ডলার করে টোল আদায় করছে, ইরানের তোলা এমন অভিযোগও সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে সেন্টকম। মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আন্তর্জাতিক এই পানিপথ দিয়ে চলাচলের জন্য কোনো জাহাজকে কোনো ধরনের কর বা টোল দিতে হয় না। 

সূত্র: গালফ নিউজ

বিষয় : যুক্তরাষ্ট্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মার্কিন সেনাদের কাছ থেকে জব্দ তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের, কি বলছে সেন্টকম?

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x