ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অতীত কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৪টায় উপজেলার সমু মার্কেট এলাকা থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং আশপাশের বিভিন্ন উপজেলার বিএনপির নেতাকর্মীরাও এতে অংশ নেন। মিছিলকে কেন্দ্র করে সমু মার্কেট এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

মিছিলটি সমু মার্কেট থেকে শুরু হয়ে ৩০০ ফিট সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির বিগত সময়ের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতনসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের মানুষের অধিকার ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড দেশের মানুষ ভুলে যায়নি। তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

বিষয় : আওয়ামী লীগ নৈরাজ্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল রূপগঞ্জ সন্ত্রাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অতীত কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৪টায় উপজেলার সমু মার্কেট এলাকা থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং আশপাশের বিভিন্ন উপজেলার বিএনপির নেতাকর্মীরাও এতে অংশ নেন। মিছিলকে কেন্দ্র করে সমু মার্কেট এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

মিছিলটি সমু মার্কেট থেকে শুরু হয়ে ৩০০ ফিট সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির বিগত সময়ের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতনসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের মানুষের অধিকার ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড দেশের মানুষ ভুলে যায়নি। তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x