ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ করে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল।

শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিচার চলাকালে তিনি দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে।

আওয়ামী লীগের বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দলটি প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা নিজেদের শুধরাবে না। আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : আওয়ামী লীগ সন্ত্রাসী মাফিয়া দল ত্রাণমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ করে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল।

শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিচার চলাকালে তিনি দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে।

আওয়ামী লীগের বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দলটি প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা নিজেদের শুধরাবে না। আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x